Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় জেলের নৌকা ও জালে আগুন !

banglarbhoreBy banglarbhoreMay 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় জেলে মিন্টু কুমার বিশ্বাসের ২টি নৌকা ও জালে রাতের আঁধারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে শত্রুরা। জীবিকার একমাত্র অবলম্বন নৌকা আর জাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে মিন্টু। তিনি পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের কপোতাক্ষ নদের পাড়ে।

এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন, মণিরামপুর উপজেলার খাটুরা গ্রামের কাসেম আলী (৫০) ও মিজানুর (৩০), ে মো. সাইফুল (৩০), আ. সামাদ (৪০), সুমেল (৩০) এবং সাহেব আলি (৪০)।

লিখিত অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১২ মে তারা ৭জন জেলে ২টি নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। এ সময় মাছ ধরা নিয়ে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে হুমকি ধামকি দেয়। এরপর প্রতিদিনের ন্যায় তিনি নৌকা ও জাল নোয়ালী ঘাঁটে রেখে বাড়িতে আসেন। পরেরদিন সকালে ঘাঁটে গিয়ে দেখতে পান তার ২টি নৌকা এবং জাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্থ মিন্টু বিশ্বাস এতটায় দরিদ্র যে তার ভাঙ্গাচুরা মাটির ঘরে প্রতিবন্ধী এক ছেলে ও স্ত্রীকে নিয়ে কোন রকম বসবাস করেন। আয়ের একমাত্র অবলম্বন ছিলো মাছ ধরার নৌকা ও জাল।

ভুক্তভোগী মিন্টু দোষীদের উপযুক্ত বিচার এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। দ্রুত এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.