Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কাচ্চি ডাইনসহ আরও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৫Updated:মে ১৪, ২০২৫No Comments১৯ Views
Facebook Twitter WhatsApp
যশোরে কাচ্চি ডাইনসহ আরও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

এবার যশোর শহরের জনপ্রিয় তিনটি খাবার রেস্তোরাঁ কাচ্চি ডাইন, আড্ডাখানা ও জলযোগসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ চার প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যের মানে গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে সম্প্রতি কাচ্চিভাইসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই আদালত মামলা করে।

সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের টিম প্রথমে হানা দেয় মুজিব সড়কের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয়। সেখানে রান্নাঘরের ভেতরে দেখা যায় ময়লা-আবর্জনার স্তুপ, অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ। এরপর অভিযান চালানো হয় মাইকপট্টির ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয়। এখানেও রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো। বাসি খাবার সংরক্ষণ এবং ব্যবহারের অভিযোগসহ একাধিক ত্রুটি পাওয়া যায়। এছাড়া টেস্টিং সল্ট ও  স্যাকারিন থাকার ও মেশানোর প্রমাণ পায় আদালত।

পরে চৌরাস্তা রেলরোড এলাকার ‘জলযোগ’ রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ প্রতিষ্ঠানে খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে মারাত্মক অনিয়ম, স্যানিটেশন ঘাটতি এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনা পাওয়া যায়। সর্বশেষ শেখহাটি মেসার্স বিসমিল্লাহ মধু টেড্রিংয়ে অভিযান চালায়। এ সময় সেখানে দেখতে পায়, মধুর লাইসেন্স নিয়ে ওই প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে কাসন্দি, কফি, সসসহ বিভিন্ন ধরনের পণ্য। এছাড়া মধুতে মেশানো হচ্ছে ক্ষতিকারক স্যাকারিন ও চিনি। এর বাইরেও এ প্রতিষ্ঠানে নানা ধরনের অসংগতি দেখতে পায় আদালত।

চারটি প্রতিষ্ঠানেই ঘটনাস্থল থেকে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, জেলা স্যানিটারি পরিদর্শক নাজনীন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ৭ মে একই আদালত শহরের ‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’তে অভিযান চালিয়ে রান্নাঘরের নোংরা পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্য মান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.