Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি নেতা আশা হত্যা : বিচার দাবিতে ছুটিপুর বাজারে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
বিএনপি নেতা আশা হত্যা : বিচার দাবিতে ছুটিপুর বাজারে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

ছুটিপুর সংবাদদাতা

যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আসাদুল হক আশা হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মোহাম্মদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিকাইল হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মফিজুর রহমান, মোহন হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।


সমাবেশে বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসির দাবি জানান।


উল্লেখ্য, গত ১০ মে বিকেলে ছুটিপুর বাজারে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে বালিয়া গ্রামের দুই ভাই আসাদুল হক আশা ও মহিদুল হক গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য আসাদুলকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় নিহতের বোন ১৭ জনের নাম উল্লেখসহ ১০ জনকে অজ্ঞাতনামা করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে। এখনও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.