Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জনতা, পিয়ারলেস, ডিএনএ ও সিএমসি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

banglarbhoreBy banglarbhoreMay 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদান এবং গ্রাহক প্রতারণার অভিযোগে যশোরের চারটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন।

অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি অভিযানে গ্রাহক প্রতারণার দায়ে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা, জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ৫০ হাজার টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা ও সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারের অনুপস্থিতিতে টেকনিশিয়ান কম্পিউটারের মাধ্যমে মেডিকেল রিপোর্টে স্বাক্ষর বসাতেন। অন্যদিকে, জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের ফ্রিজে ৪ বছরের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা অপারেশন থিয়েটারে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

সিভিল সার্জন অফিসের উপজেলা মেডিকেল অফিসার রওশন আরা লিজা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার এবং অন্যান্য অনিয়মের কারণে এই জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি করে রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়া গেছে। জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ফ্রিজে দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা অস্ত্রোপচারের সময় ব্যবহারের জন্য রাখা হতো। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.