Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের কর্মীদের কর্মসংস্থান রক্ষায় স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreMay 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের ৫২ জন কর্মকর্তা ও কর্মচারী তাদের কর্মসংস্থান রক্ষার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত দুই বছর দুই মাস ধরে খান প্রপার্টিজ গ্রুপের তত্ত্বাবধানে ডরমেটরি ভবনটিকে একটি পূর্ণাঙ্গ হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তর করা হয়েছে। যার ফলে ৫২ জন কর্মীর জীবিকার সংস্থান হয়েছে।

কর্মচারীরা জানান, খান প্রপার্টিজ একটি আমেরিকান কোম্পানি এবং তারা নিয়মিতভাবে কর্মীদের বেতন ও বোনাস প্রদান করে আসছে।

তবে বর্তমানে শোনা যাচ্ছে, পূর্বের চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে খান প্রপার্টিজ গ্রুপ যদি এই প্রকল্প থেকে সরে যায়, তবে কর্মরত ৫২ জন কর্মকর্তা ও কর্মচারী তাদের চাকরি হারাবেন। কর্মকর্তা ও কর্মচারীদের উপর নির্ভরশীল পরিবারগুলো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবেন।

স্মারকলিপিতে কর্মীরা জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনা করে তাদের কর্মসংস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানানো হয়েছে।

তারা আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসকের সদয় হস্তক্ষেপে তারা তাদের কর্মজীবন অব্যাহত রাখতে পারবেন এবং দেশের এই গুরুত্বপূর্ণ আইটি প্রকল্পে অবদান রাখতে সক্ষম হবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর আইটি পার্ক হোটেল এণ্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলাম, অপারেশন ম্যানেজার আতিকুর ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার আসলামুল আলম, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ শামসুজ্জামান স্বজন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.