Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreMay 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে যশোর সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে সাম্যের মতো একজন মেধাবী ছাত্রনেতাকে নৃশংসভাবে হত্যা করা দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই হত্যা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিড়্গার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নৃশংস হত্যার পর এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে কোনো অভিভাবকসুলভ আচরণ পরিলক্ষিত হয়নি। তিনি আসামিদের গ্রেফতারের জন্য কোনো বিবৃতিও দেননি।

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে সাম্যের মতো আর যেন কোনো মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে জীবন দিতে না হয়। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহামন, সদস্য সচিব রিফাত হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.