Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকারি মাইকেল মধুসূদন কলেজ তারুণ্যের উৎসবের পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreMay 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের আব্দুল হাই কলা ভবনের ২১৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের সভাপতি প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক স্বাগত বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি রাসেল হাসান, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখার আহ্বায়ক নাজমুল হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং কলেজের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যক্ষের বক্তব্যের পর তারুণ্যের উৎসবের ৭ ইভেন্টে (৫টা বিভাগীয় ইভেন্ট এবং ২টি ব্যক্তিগত ইভেন্ট) বিজয়ী বিভাগ এবং শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও মূল্যবান বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আশরাফুজ্জামান।

তারুণ্যের উৎসবের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.