Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্ষণ মামলার আসামি বাঁধনকে বাঁচাতে মিথ্যাচার

যশোরে ভুক্তভোগীর তরুণীর অভিযোগ
banglarbhoreBy banglarbhoreমে ২০, ২০২৫No Comments৯ Views
Facebook Twitter WhatsApp
ধর্ষণ মামলার আসামি বাঁধনকে বাঁচাতে মিথ্যাচার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ধর্ষণ, ব্লাকমেইল ও মানহানি মামলার আসামি নাহিদ হাসান বাঁধনকে বাঁচানোর জন্য তার পরিবার ভুক্তভোগী তরুণীকে নিয়ে মিথ্যাচার করছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ওই তরুণী।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে ওই তরুণী অভিযোগ করেন, ১৬ বছর বয়সে স্কুলে পড়াকালীন নাহিদ হাসান বাঁধন তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। জোরপূর্বক চুম্বনের ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্লাকমেইল শুরু করে। পরবর্তীতে তাকে জেস গার্ডেন পার্ক সংলগ্ন একটি বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। বাঁধন তাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় তিন বছর ধরে বিভিন্ন স্থানে স্ত্রীর পরিচয়ে নিয়ে বেড়িয়েছে। পরে আমি জানতে পারি বাঁধন এর মধ্যে চারটি বিয়ে করেছে।

বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে শালিস হয়। কিন্তু বাঁধনের পরিবার ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে বিয়েতে অস্বীকৃতি জানায়। গত ১০ মে যশোর কোতয়ালী থানায় বাঁধনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে বাঁধনের পরিবার বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে।

মামলা প্রত্যাহার করা না হলে বাঁধনের ভগ্নিপতি বাদল মাহমুদ আমাকে খুন জখম করবে বলে হুমকি দিচ্ছে। গত ১৩ মে বাঁধনের পরিবার প্রেসক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমার চরিত্র হননের চেষ্টা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গত ১৩ মে সংবাদ সম্মেলনে বাঁধনের মা নাছিমা খানম দাবি করেন, ওই মেয়ে কলেজে পড়ার সময় আমার ছেলের সঙ্গে পরিচিত হয়। পরবর্তীতে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। ওই মেয়েটি একটি প্রতারক চক্রের সদস্য।

যারা সম্পর্ক তৈরি করে গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্লাকমেইল করে অর্থ আদায় করে থাকে।

একই কৌশল অবলম্বন করে তিশা তার ছেলে বাঁধনের কাছেও পাঁচ লাখ টাকা দাবি করেন। এই অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার ছেলেকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.