Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় প্রাচীন বটগাছ কাটলেন ওয়ার্ড বিএনপি সভাপতি : এলাকাবাসীর ক্ষোভ

banglarbhoreBy banglarbhoreMay 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় অর্ধশতবর্ষী একটি সরকারি বটগাছের গুরুত্বপূর্ণ গছের অর্ধেক অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডালপালা পড়ার অজুহাতে এই প্রাচীন বৃক্ষটির প্রায় অর্ধেক কেটে ফেলেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে বুধবার বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুড়ি এখনও মাঠে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৭ শতক সরকারি জমির ওপর বিস্তৃত ছিল বটগাছটি। এক সময় এই গাছের ছায়াতলেই স্থানীয় গ্রামবাসীরা ঈদের নামাজ আদায় করতেন।

গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী ও মালেক হোসেন জানান, ১০-১২ দিন আগে নূর হোসেন নিজের জমিতে গাছের ছায়া পড়ার অজুহাতে শ্রমিক এনে গাছের বড় অংশ কেটে ফেলেন। পরে কাটা ডাল ও গাছের গুড়ি গাড়িযোগে বাড়িতে নেয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু স্থানীয়দের বাধার মুখে সেগুলো মাঠেই ফেলে রেখে চলে যান।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই গাছটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রভাব খাটিয়ে কেউ এমন কাজ করতে পারে না। আমরা এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.