Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় পবিস’র ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কার দাবি এবি পার্টির

banglarbhoreBy banglarbhoreMay 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির সেবার নামে ভোগান্তির প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় শহরের প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লোডশেডিং ও বিদ্যুৎ সেবার নাজুক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, “চৌগাছার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলা, যা এখন শিল্প ও ব্যবসার ক্ষেত্রে বিকাশমান, সেখানে দিনের পর দিন লোডশেডিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ, পল্লী বিদ্যুৎ সমিতির কোনও কর্মকর্তা, ডিজিএম, এজিএম বা অন্য কেউ এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানাননি কেন চৌগাছায় এমন বৈষম্যমূলক বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।”

তিনি আরও বলেন, “নিম্নমানের যন্ত্রপাতি ও সরঞ্জামের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে মিটার চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা খরচ আদায় করা হলেও প্রতিনিয়ত লোডশেডিংয়ে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

রিপন মাহমুদ অভিযোগ করে বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পল্লী বিদ্যুৎ সমিতির হলেও প্রকৃত নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। লাইন নির্মাণ, মালামাল ক্রয় ও প্রকল্প বাস্তবায়নের পুরো দায় নিয়েছে বিআরইবি, অথচ জনসেবার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু সমিতির ওপর।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চৌগাছা উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ, সোহান আহমেদ, রইসূল এবং স্থানীয় নাগরিক তুষার। বক্তারা বিদ্যুৎ খাতে জবাবদিহিতামূলক সংস্কার এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার জোর দাবি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.