Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভূমি মেলা শুরু আজ : সেবা মিলবে এক ছাদের নিচে

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে ভূমি মেলা শুরু আজ : সেবা মিলবে এক ছাদের নিচে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি ভূমি মেলা। ‘ভূমি আমার ঠিকানা’ স্লোগানে আয়োজিত এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। ভূমি সংক্রান্ত সকল সেবা এক ছাদের নিচে নিয়ে আসা এবং জনসাধারণকে ভূমি বিষয়ক তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংক্রান্ত তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার, সহকারী কমিশনার সামিউল আলম।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, ভূমি সংক্রান্ত সেবা মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলা। মেলার মাধ্যমে মানুষকে অনলাইনে সেবা পেতে সচেতন করা হবে। মেলায় আগত পর্যটকরা সরাসরি অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার উদ্বোধন হবে রোববার সকাল সাড়ে ১০টায়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে।

মেলায় আগত সেবাপ্রার্থীরা ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত সেবা বুথ থেকে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ই-পর্চাসহ ভূমি বিষয়ক সকল সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এই সেবা প্রদান করা হবে। এছাড়াও, সদর উপজেলা ব্যতীত সকল উপজেলায় সেবা বুথ থেকে একই সময়ে সেবা প্রদান করা হবে।

ভূমি সেবা সপ্তাহের শেষ দুই দিন জনসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমগুলো কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)’র তত্ত্বাবধানে পরিচালিত হবে।

মেলার সমাপনী দিনে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষ ‘অমিত্রাক্ষর’-এ একটি সেমিনার এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.