Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreMay 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, বড় অঙ্কের অর্থ আত্মসাৎ এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী এ ঘটনায়  যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মাধ্যমে ‘Avoure Rafa’ নামে রাফার আইডি থেকে তাকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং রাফা তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার অভিযোগ, রাফার আহ্বানে সাড়া দিয়ে গত বছরের ৫ অক্টোবর তিনি ঢাকা থেকে যশোরে আসেন। সেদিন বিকেলে মণিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কে নিয়ে যান। সন্ধ্যায় আইটি পার্কের পঞ্চম তলার একটি কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় রাফা গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে সেই ভিডিও ও ছবি ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রথমে ইসলামী ব্যাংক যশোর শাখার একটি অ্যাকাউন্টে ২ লাখ টাকা দাবি করেন রাফা। ভয়ে তিনি টাকা পাঠান। এরপর বিকাশ ও ব্যাংকের মাধ্যমে আরও প্রায় ৩ লাখ টাকা এবং সরাসরি রাফার হাতে ৩ লাখ ১০ হাজার টাকা প্রদান করেন তিনি। সব মিলিয়ে ৮ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৩ মে রাতে ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে রাফার শংকরপুর এলাকার বাড়িতে যান। সেখানে রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেয়ার আশ্বাস দিলেও পরে রাফা তার বন্ধুদের মাধ্যমে তাকে মোবাইলে হুমকি দেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা রাফার দাবি, ওই তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অন্য সব অভিযোগ মিথ্যা। মূলত ওই তরুণীর সাথে আরেক ছেলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। তার জেরে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। রাফার দাবি মেয়ের সাথে তার এখনও সম্পর্ক রয়েছে তার সাথে যোগাযোগ আছে। অভিমানের কারণে তিনি এ অভিযোগ করেছেন। দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.