Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৫No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
যশোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ফেনসিডিল চোরাচালানের মামলায় শাবানা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিত শাবানা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জুলাই রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বিশ্বাস ব্রিকসের সামনে ভারত থেকে আনা ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন শাবানা বেগম ও তার সহযোগী শফিকুল আউলিয়া। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানার তৎকালীন এসআই মুরাদ হোসেন অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড় দেন।

এরপর ধাওয়া দিয়ে শাবানা বেগমকে আটক করা হয়। তবে পালিয়ে যায় তার সহযোগী শফিকুল আউলিয়া। এরপর শাবানার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাবানা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে দণ্ডিত শাবানা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.