Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বোমা বিস্ফোরণে শিশু নিহতের ঘটনায় যুবক আটক

banglarbhoreBy banglarbhoreMay 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহত ও তার ভাই সজিব আহতের ঘটনায় মুসা নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার দুপুরে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক মুসা শহরের শংকরপুর চাতালের মোড়ের হাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর নুরনবীর বস্তি এলাকায় শিশু খাদিজা ও তার ভাই সজিব বাসার পাশের একটি পরিত্যক্ত জায়গায় খেলার সময় লাল রঙের বলসদৃশ্য বস্তু পায়। মূলত সেটি ছিলো একটি ককটেল। খেলতে খেলতে তারা সেটি ঘরে নিয়ে এলে বস্তুটি বিস্ফোরিত হয়।

এতে উভয় শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যায়। এ ঘটনায় নিহত শিশুটির মা সুমি খাতুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে উঠে আসে ওই ককটেল সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এবং সেটির মালিক ছিলেন মুসা। এরপর র‌্যাব মুসাকে ধরতে অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে রেলস্টেশন বাজার এলাকা থেকে মুসাকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে খাদিজা হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিশু নিহতের ঘটনায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.