Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছাত্রদল নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি করছে

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী নেতার দাবি
banglarbhoreBy banglarbhoreMay 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, এক তরুণী তার বিরুদ্ধে জোরপূর্বক মামলা করানোর যে অভিযোগ তুলেছেন সেটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি ঘটনার দিন ঢাকায় অবস্থান করছিলেন।

সোমবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে অভিযোগের কথা অস্বীকার করেন বিএম আকাশ। তিনি অভিযোগকারী তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণাও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বি এম আকাশ জানান, ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। পেছনে একটি চক্র কাজ করছে। গত শুক্রবার রাতে তিনি সোহাগ পরিবহনে ঢাকা থেকে যশোর আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে ফোন পান। ফোনে একজন তরুণী নিজেকে মাহি পরিচয় দিয়ে কুমিল্লা থেকে যশোরে আসার কথা জানান। তিনি দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন। তার কাছে সাহায্য চান। ওই তরুণী তখন থানায় আশ্রয় নিয়েছিলেন বলে জানান। আকাশ তাৎক্ষণিকভাবে তাকে ওসি সাহেবের সাথে কথা বলতে বলেন। ওসির সাথে যোগাযোগ করে মেয়েটির নিরাপত্তার জন্য অনুরোধ জানান। এরপর আকাশ তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানান। যারা ফ্রি আছেন, তাদের থানায় গিয়ে মেয়েটিকে সহযোগিতা করার অনুরোধ করেন। পরবর্তীতে মেয়েটি আকাশকে আবার ফোন করে ছেলেটির বিরুদ্ধে মামলা করার এবং তাকে বিয়ে করার দাবি জানায়। মেয়েটি সাংবাদিকদের বিষয়টি জানাতে এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতে চায়।

আকাশ জানান, এরপর তাকে হোয়াটসঅ্যাপে অসংখ্য ছবি ও ভিডিও পাঠানো হয়। যেখানে মেয়েটি সাংবাদিকদের দিয়ে নিউজ করার জন্য অনুরোধ করে এবং একটি ভিডিও বার্তায় যশোরবাসী ও একটি দলের কাছে সাহায্য চায়। তবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জিএম মুন্না থানায় গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলার পর পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। ওসি সাহেব আকাশকে জানান যে রাশেদ খান (যিনি আকাশকে বিষয়টি অবগত করেছিলেন) তাকে ফোন করেছেন এবং জানিয়েছেন যে মেয়েটির প্রয়োজনীয় সকল সাহায্য থানা থেকে করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মী তার পাশে আছেন। এরপরই মেয়েটি অভিযোগ করেন তাকে জোর করে মামলা করানো হয়েছে এবং তার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

সংবাদ সম্মেলনে বি এম আকাশ স্পষ্টভাবে জানান, ওই তরুণীর বা তরুণ রাফার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কে ওই মেয়ের কাছে তাঁর নম্বর দিয়েছিলো, সে সম্পর্কে তিনি অবগত নন। তিনি মনে করেন, পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত। সংগঠনের অন্যান্য নেতাকর্মীর সাথে আলোচনা করে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে তিনি জানান। তিনি আরও অভিযোগ করেন যে, ছাত্রদল ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হেনস্তা করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফোয়ারা অন্তরা, সংগঠক জি. এম. মুন্না এবং সদস্য মেহেদি হাসান প্রমুখ।

করছে ছাত্রদল নেতারা মাধ্যমে মানহানি সামাজিক যোগাযোগ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত

    September 1, 2026

    ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার

    September 1, 2026

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.