Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাম গণতান্ত্রিক জোটের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

যশোরের অভয়নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আগুন
banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বাম গণতান্ত্রিক জোটের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি এলাকায় কৃষকদল নেতা তরিকুল ইসলাম সরদার খুনের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার পর থেকে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে এবং সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সকালে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটি গ্রামে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, ঘেরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ডহর মশিহাটি গ্রামের অন্তত ২০টি হিন্দু বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সন্ত্রাসীরা একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন পণ্ড করে দেয় এবং গান পাউডার ব্যবহার করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। সুন্দলী বাজারেও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। প্রায় চার ঘণ্টা ধরে আগুন জ্বললেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাত রহিত চন্দন, বাসদ মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সম্পাদক তসলিম উর রহমান, সিপিপি যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, বাসদ যশোরের সমন্বয়ক শাহজাহান আলী, বাসদ মার্কসবাদি যশোরের নেতা দিলিপ ঘোষ প্রমুখ।

পরিদর্শন শেষে প্রেসক্লাব যশোরে আয়োজিত মতবিনিময় সভায় নেতারা বলেন, ডহর মশিহাটি এলাকার দৃশ্য অত্যন্ত করুণ। সেখানকার সংখ্যালঘু পরিবারগুলো আর্থিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা অভিযোগ করেন, একজন প্রশাসনিক কর্মকর্তা এমন বিরূপ মন্তব্য করেছেন যে, হিন্দু সম্প্রদায় হওয়ায় তাদের ওপর হামলা হয়েছে। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান তারা।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা জোর দিয়ে বলেন, কৃষকদল নেতা তরিকুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। কিন্তু একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো এই হামলারও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। একটি অপরাধ দিয়ে আরেকটি অপরাধকে আড়াল করা যাবে না।

তারা আরও বলেন, ডহর মশিহাটির এই ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এটা প্রতিহত করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান তারা।

অভয়নগরে আগুন বাম গণতান্ত্রিক জোট বাড়িতে যশোরের সংখ্যালঘু সম্প্রদায়ের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.