Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিস্ট সরকার শিশুদের বিকাশের পথও বন্ধ করে দিয়েছিল : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreMay 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতি গঠনের জিয়াউর রহমানের দুর্শিতা ছিল। তিনি শিশুদেরকে একেবারে ছোট থেকে যোগ্য করে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি শিশুদের বিকাশের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে শিশুরা রাষ্ট্রীয়ভাবে বির্তক, আবৃত্তি, নাচ, গানসহ বিভিন্ন প্রতিযোগিতা অংশ নিয়ে মাধ্যমে নিজেদের বিকশিত করার সুযোগ পেতো। আজকে যারা দেশের খ্যাতনামা এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পী তারা এভাবে তৈরি হয়েছেন। ফ্যাসিস্ট সরকার শিশুদের বিকশিত হওয়ার সেই সুযোগটি বন্ধ করে দিয়েছিল। সেটি আবার শুরু করতে হবে।

বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদল আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সার্বিক ব্যবস্থপনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর মোটি ১৫টি বিষয়ে ১৫ শিক্ষার্থী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে সরকারি এম এম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া খাতুন প্রথম, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের পঞ্চম সেমিস্টারের ইমামুল হোসেন দ্বিতীয় এবং সরকারি এম এম কলেজের দ্বাদশ শ্রেণীর খাদিজাতুল সাবিহা লিসা তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার তিন বিজয়ীসহ অংশগ্রহণকারী সকলকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজেই প্রতিযোগিতার বিচারক ছিলেন। তার সাথে বিচারকের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম সজল, জিয়া পরিষদ যশোরে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জিয়া স্মৃতি পাঠাগার যশোরের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.