Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুর বিএনপির সাংগঠনিক সম্পাদকের বহিস্কার দাবিতে সমাবেশ ও মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJune 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বহিস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার বিকেলে বাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন বিক্ষোভ সমাবেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে মহেশপুরের বিল-বাঁওড় দখল করা, মাটি-বালি উত্তোলন,  হাট-বাজার দখল করাসহ স্থানীয় বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টি করার অভিযোগ করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি সুজানুর রহমান সুজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক কাবের আলী, উপজেলা বিএনপির সদস্য আলমগীর কবির লিটন, আজিজুল হক বাবু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সামাউল হোসেন, মৎস্য দলের সভাপতি জব্বার হোসেন প্রমুখ।

এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, একক অধিপত্য বিস্তার করতে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমানকে নিয়ম নীতির বাইরে গিয়ে বহিস্কার করা হয়েছে। এর প্রতিবাদে ২৪ মে শনিবার ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন করার সময় জিয়াউর রহমান তার লোকজন নিয়ে এসে হামলা চালালে ইউনিয়ন বিএনপি তা প্রতিহত করেন। এতে উভয় পক্ষের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হন। আমরা উপজেলা জেলা বিভাগসহ কেন্দ্রীয় বিএনপির কাছে জিয়াউর রহমানের বহিষ্কারের দাবী জানাচ্ছি।

সদ্য বহিষ্কৃত সভাপতি সুজানুর রহমান বলেন, বাপের পাঁচ কাঠা জমি না থাকা জিয়াউর রহমান আজ কোটি কোটি টাকার মালিক। অবৈধভাবে এসব টাকা ইনকাম করেছেন তিনি। দলিল লেখক হওয়ার সুযোগে আওয়ামী লীগের আমলে তালে তাল দিয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর মহেশপুর উপজেলার বিল বাঁওড়, হাট-বাজার দখল করে রেখেছেন। এমনকি ভৈরবা বাজারের হাটগুলো জিয়াউর রহমানের ভাইয়ের দখল রয়েছে। তিনি আরো বলেন, মহেশপুরে উপজেলা জুড়ে মাটি কাটা ও বালু উত্তোলনের একমাত্র মাধ্যমও জিয়া। একদিকে রাজনৈতিক ক্ষমতা ও অপরদিকে গায়ে সাংবাদিকের ত´া লাগিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। যদি জিয়াউর রহমানকে বহিস্কার করা না হয় তাহলে পুরো উপজেলা বিএনপির মুখ খুলতে না পারা সকল নেতা-কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, চাঁদা নেয়ার অভিযোগে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমানকে বহিস্কার করা হয়। এরপর থেকে তিনি আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.