Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রেলস্টেশনে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

৯৯৯-এ ফোনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
banglarbhoreBy banglarbhoreজুন ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসব করেছেন মানসিকভাবে অসুস্থ এক নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন রূপদিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার বাবুল আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন।

সে সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং মা-সন্তান উভয়ের জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল। তিনি দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান। কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মো. দ্বীন ইসলাম।

তিনি তাৎক্ষণিক যশোর কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রসূতি ও নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করানো হয়।

জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ বছর এবং তিনি মানসিকভাবে অসুস্থ। মা ও নবজাতক চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.