Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৩, ২০২৫

যশোরে শতাধিক নিম্ন আয়ের পরিবার পেলো ঈদ সামগ্রি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে শতাধিক নিম্ন আয়ের পরিবার পেলো ঈদ সামগ্রি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা ‘বিবেক’ শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেছে। মঙ্গলবার বিকেলে শহরতলির মুড়লি মোড়ের মহসিন স্কুলের সামনে এক আনন্দঘন পরিবেশে এই ঈদ সামগ্রি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। তিনি বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের সমাজ আরও মানবিক হয়ে উঠবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সূর্যসংঘ ক্লাব ও ক্লাব হাউজ পাবলিক স্কুলের সভাপতি খন্দকার মুহিব্বুর রহমান হিরন, মুন ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর ও সংগঠনের উপদেষ্টা রশীদ আহমেদ মুকুল, আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা সঞ্জয় কুমার মল্লিক প্রমুখ।

বিবেকের সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনির সার্বিক তত্ত্বাবধানে ঈদ সামগ্রি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেল, কোষাধ্যক্ষ আসিফ আকবর সেতু, সাংগঠনিক সম্পাদক এম. এইচ উজ্জ্বল। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি, মুরগি ও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.