Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সনাকের গণসংযোগ, ধারণাপত্র বিতরণ ও সমাবেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে
banglarbhoreBy banglarbhoreJune 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের যৌথ আয়োজনে গণসংযোগ, ধারণাপত্র বিতরণ ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের ধর্মতলা মোড়, যশোর কালেক্টরেট চত্বর এবং দড়াটানা মোড়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণের ভয়াবহতা এবং পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সনাক যশোরের সদস্য সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল বলেন, ‘আমাদের বাঁচতে হলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। এই বিষয়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে দ্রুত কার্যকর চুক্তি প্রয়োজন।’
ইয়েস দলনেতা রেজা তরুণদের প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে আরও সচেতন হওয়া এবং তাদের নেতৃত্বেই এই আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। ইয়েস সহ-দলনেতা রিয়া আফরিন তরু, সদস্য ওসমান গণি, মুন্না, নওশিন, সামি, আশিক হোসেন, জুবায়ের, নওশীন, সুমা সরকার ও আরবী তাদের বক্তব্যে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইয়েস সদস্যরা বলেন, প্লাস্টিক বন্ধ করে নিজে বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। আমরা যদি একটি সুন্দর পৃথিবী চাই, তাহলে অবশ্যই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

গণসংযোগে অংশ নেওয়া ১৫ জন ইয়েস সদস্য প্রায় ৩০০ জন সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ধারণাপত্র বিতরণ করেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যশোর এর এরিয়া কো-অর্ডিনেটর আব্দুল হালিম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.