Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোরবানি উপলক্ষে মসলা বাজার সরগরম

বেড়েছে চুইঝালের চাহিদা
banglarbhoreBy banglarbhoreJune 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরুজ্জামান মনির


দুইদিন পরেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ সামনে রেখে সরগরম হয়েছে যশোরের মসলার বাজার। শহরের বড় বাজারে মুদি দোকানীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল ১০ হতে রাত ১২ টা পর্যন্ত জমজমাট মসলা বেচাকেনা হচ্ছে। অন্যান্য বছরের তুলনা এবার মসলা বাজারে ভিড় তুলনামূলক বেশি। তবে বিক্রেতাদের দাবি বিক্রি কম হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, যশোরের বড়বাজারে মুদি ব্যবসায়ীরা মসলা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন। মসলার বাজার জমে উঠেছে। জিরা ৬০০ থেকে ৬৫০, দারুচিনি ৫২০ থেকে ৪২০ টাকা, এলাচ ৪ হাজার ৩শ’ থেকে ৪ হাজার ৯শ’ টাকা, লবঙ্গ এক হাজার ২শ’ থেকে এক হাজার ৩৫০, হলুদ ২৩০ থেকে ২৫০ টাকা, তেজপাতা ১২০ থেকে ১৪০ টাকা ও আদা ১০০ থেকে ১২০ টাকা করে কেজি হচ্ছে।


বড়বাজার হাটখোলা রোডে মেসার্স মা লক্ষ্মী ভান্ডারের মালিক বীরবল কুমার পাল জানান, আমরা সাধারণত জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ, তেজপাতা, আদাসহ হরেক রকমের মসলা বিক্রি করি। এ বছরে কোরবানি উপলক্ষ্যে মসলা জাতীয় পণ্য বিক্রি হলেও সেটা পরিমাণে কম। এছাড়া অন্যান্য সময়ের চেয়ে পেয়াজ রসুনও বেশি বিক্রি হচ্ছে।


নিউ রাধাগোবিন্দ ভান্ডারের গঙ্গাদেব পাল জানান, তিনি কোরবানি ঈদ উপলক্ষে বেশি করে মসলা আমদানি করেছেন। আজ দু’দিন ধরে বেচাকিনা শুরু হয়েছে। আশা করি চাঁদরাত পর্যন্ত বিক্রি হবে।


বড়বাজারে চুইঝাল বিক্রেতা অপূর্ব জানান, কোরবানিকে সামনে করে চুই ঝালের চাহিদা বাড়ছে। দামও একটু বেশি হয়েছে। কারণ পাইকারিও দাম বাড়ছে। এ ঈদে সবাই তো  গোশতো রান্না করে। গোশে অন্য সময় চুই ঝাল ব্যবহার না করলেও অনেকে ঈদের সময় ব্যবহার করে। চুই ঝাল গোশতে ভাল স্বাদ আনে।


সুজিত পাল স্টোরের সুজিত জানান, কোরবানি ঈদে মসলার চাহিদা বেশি থাকে। কারণ সবার  বাড়িতে গোশত রান্না হয়। এজন্য মসলা বেশি প্রয়োজন হয়। উপজেলার বিভিন্ন অঞ্চলের ছোট দোকানদাররা তাদের কাছ থেকে পাইকারি হারে মসলা ক্রয় করছে। প্রতিদিন সকাল থেকে বেচাকেনা শুরু হচ্ছে মধ্যরাতে শেষ হয়। ঈদের দিন রাত পর্যন্ত বেচাকেনা চলবে। আশা করছি গতবারের চেয়ে এবার বেশি মালামাল বিক্রি হবে।


যশোর মোল্লাপাড়ার শাহিনুর খাতুন জানান, যশোর বড় বাজারে কোরবানির ঈদ উপলক্ষে জিরা-মসলা কেনা কাটা করতে আসছি। এ ঈদে গরু কোরবানি করা হচ্ছে। এক হাজার ৫৮০ টাকার মসলা কিনছি। কোরবানির ঈদে গোশত’র পরিমাণ বেশি হওয়ায় প্রতি বছর বড়বাজার থেকেই পাইকারি দামে মসলা কেনা হয়।


সাতমাইল এলাকার ফেরদাউস হাসান জানান, মুসলমানদের বছরে বড় দু’টি ধর্মীয় উৎসব হয়। একটি রোজার আনন্দ এবং আর একটি হচ্ছে কোরবানির আনন্দ। এ ঈদে ধনি গরিব সবাই গোশত খেতে পারে। প্রতি বছরের ন্যায় এবারও গরু কোরবানির ভাগি হয়েছি। তাই বড়বাজারে হরেক রকমের মসলা কিনতে আসছি।

কোরবানি উপলক্ষে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026

যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

August 20, 2026

কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.