Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

banglarbhoreBy banglarbhoreJune 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে সারাদেশে।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি হলো ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে।

শনিবার সকালে সারাদেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টা ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। এখানে নামাজে অংশ নেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ হাজারো ধর্মপ্রাণ মুসলমান। একই সাথে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৬ টা ৪৫ মিনিট এবং দ্বিতীয় জামাত সকাল ৮ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

এছাড়াও, শহরের চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে, কারবালা জামে মসজিদ প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ওয়াপাদা কলোনি জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিট, বায়তুল মামুর জামে মসজিদ আশ্রম রোডে সকাল ৭ টা ৩০ মিনিট, আল মসজিদুল আকসা রেল রোডে সকাল ৭ টা ৩০ মিনিট, বায়তুস সালাম (মাইক পট্টি) জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিট, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৪৫ মিনিটে, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭ টা ৩০ মিনিটে, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, লেবুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ইছালী কামারগন্না কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বিজয়নগর দক্ষিণ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, ঘুরুলিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে,  জয়ন্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, নারাঙ্গালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, এড়েন্দা বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আবেদিয়া দাখিল মাদ্রাসা ফুলতলা ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ৩০ মিনিটে, কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, চুড়ামনকাঠি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, খোলাডাঙ্গা ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৪৫ মিনিটে, জোত রহিমপুর ঈদগাহ ময়দানে সকাল ৭ টা ৩০ মিনিটে, কেসমত রাজাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কাঁঠালতলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কোদালিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সিরাজসিংহা মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মঠবাড়ি ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, বাসুদিয়া পুরাতন জাম মসজিদ ও মারকাজুল কুরআন মাদ্রাসা সকাল সাড়ে সাতটায়, শাহাবাজপুর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এদিকে, দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের গভীর সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করেন। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে বিশ্বের বহু দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয়।

ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর ঐতিহাসিক ঘটনার স্মরণে উদযাপন করা হয়। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইল (আ.)-কে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করতে গিয়েছিলেন। মহান আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা। তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।

ইসলামে বর্ণিত আছে, কোরবানি দেয়ার উদ্দেশ্যে চোখ বাঁধা অবস্থায় তিনি ইসমাইল (আ.)-কে জবেহ করেন। কিন্তু চোখ খুলে দেখেন, তার প্রিয় পুত্র ইসমাইলের পরিবর্তে একটি পশু কোরবানি হয়ে গেছে, যেটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিল।

এই ঐতিহাসিক ঘটনার স্মরণে হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে কোরবানির বিধান এসেছে ইসলামে। সে অনুযায়ী সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা।

ঈদের পরবর্তী দু’দিন অর্থাৎ আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ গরিব-মিসকিনদের মাঝে, এক ভাগ আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করতে হয় এবং এক ভাগ নিজের জন্য রাখা যায়।

এদিকে ঈদুল আজহার ছুটি ৫ জুন থেকে শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীরা ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.