Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি নেতার বাড়িতে দাফনের সামগ্রি রেখে হুমকি : প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreJune 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামে বিএনপি ও যুবদলের দুই নেতার বাড়ির সামনে রেখে যাওয়া হয়েছে কাফনের কাপড়, দা, গোলাপ জল, চিরকুটসহ দাফনের বিভিন্ন সামগ্রী। বৃহস্পতিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

দাফনের সামগ্রি রাখা হয় ইউনিয়নের ইত্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান সরদার ও তাঁর ভাতিজা, যুবদল সদস্য আবু তাহেরের বাড়ির সামনে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল, “তোরা চাচা ভাইপো এলাকায় যা শুরু করেছিস, তোদের সময় শেষ।” এতে করে দুই নেতা এবং তাঁদের পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পরপরই শাহজান সরদার ও আবু তাহের মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

 

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ জুন) রাত আটটার দিকে কাশিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম,মনিরামপুর উপজেলা বিএনপির সদস্য মঈন হোসেন ও কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি সদস্য রুস্তম আলী, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, ইত্যা ১নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজান সরদার, যুবদল সদস্য আবু তাহের এবং কৃষকদল সভাপতি আতর হোসেন ও বিএনপি অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা এ ঘটনাকে কাপুরুষোচিত ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “বিএনপির নেতাকর্মীদের দমন করার জন্য ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। গণতন্ত্রের লড়াই থেকে আমরা একচুলও পিছিয়ে আসব না।”

 

তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, ‘ভুক্তভোগী বিএনপি নেতা থানাতে একটা অভিযোগ দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

 

ঘটনার পর থেকে এলাকাজুড়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.