Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চামড়া শিল্পের সিণ্ডিকেট ভাঙতে আমি ব্যক্তিগতভাবে সারাদেশে ঘুরে বেড়াচ্ছি : বাণিজ্য উপদেষ্টা

banglarbhoreBy banglarbhoreJune 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গত ১৫ বছরে চামড়া শিল্পের অধঃপতন, নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, এত দ্রুত ভাঙ্গা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার দুপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা, মাদ্রাসার স্বার্থ রক্ষার কাজ করছি।

আমরা কাজ করছি, দেশের চামড়া শিল্পের স্বার্থ, দেশের চামড়া শিল্পের ভবিষ্যত নিয়ে। চামড়া শিল্পের যে অদপতন ঘটেছে গত ১৫ বছরে, নৈরাজ্য সিন্ডিকেট ভেঙে দেওয়া জন্য সারাদেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি, এছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে।

চামড়া শিল্প রক্ষার্থে অন্তবর্তী সরকার যত কর্মকান্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার করেনি মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, ‘চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধির করার লক্ষ্যে সাড়ে সাত লক্ষ টন লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা কাজ করেছে। অনেক মাদ্রাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকাতে নষ্ট করেছে, ফলে তারা কাঙ্খিত দাম পায়নি।

ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রণোদনার ২২০ কোটির টাকা ঈদের আগে ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থাপনা সম্পসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি বহিবিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনোও সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, চামড়া শিল্প রক্ষার্থে সরকার যত কর্মকান্ড করেছে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার করেনি। সবার সহযোগিতা পেলে  আমরা আমাদের লক্ষে যেতে পারবো।।

এসব জেলা প্রশাসক আজাহার ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চামড়ার হাট পরিদর্শন শেষে যশোর সদরের বারিনগরে ইউএসডিএ অর্থায়নে স্থাপিত সবজির হিমাগর পরিদর্শন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.