Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১১, ২০২৫

ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজার আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় সেনাবাহিনীর হাতে চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজার আটক
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছার ফুলের রাজ্য গদখালীর টাওরা এলাকা থেকে একটি চাইনিজ কুড়ালসহ ৫ ইভটিজারকে আটক করেছে সেনা সদস্যরা। বিকেলে  তাদেরকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এলাকাবাসী জানিয়েছেন, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালি ফুলের রাজ্যে বেড়াতে আসেন। একপর্যায়ে টাওরা গ্রামের মোড়ে ৩ মোটরসাইকেলযোগে ৫ ইভটিজার রাকিবুল সহ তার বান্ধবীকে উত্যক্ত করে চাইনিজ কুড়াল দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় একজন পথচারী পেট্রোলরত সেনাবাহিনীর (২ বেঙ্গল) সদস্যদের সাহায্য কামনা করলে দ্রুত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছান।

সেখান থেকে গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের কিবরিয়া পারভেজের ছেলে নাঈম হোসেন (২১), মৃত অলিয়ার রহমানের ছেলে মেহেদী মোড়ল (২০), শেখ ফিরোজ হাসানের ছেলে শাওন হোসেন (২৫), কলিমুদ্দিনের ছেলে মেহেদী হাসান আশিক (২২) এবং বোধখানা গ্রামের এস এম সাঈদের ছেলে ওয়ালিদ (২০) কে আটক করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

পরে সেনাবাহিনী সদস্যরা তাদেরকে আটক করে ঝিকরগাছা থানায় খবর দেন। ঝিকরগাছা থানার পুলিশ ৫ ইভটিজার, ১ চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.