Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
  • যশোরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার
  • যশোরে মাদক ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • যশোরে মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ইফতার
  • যশোরে আলোর সন্ধানের ঈদ উপহার বিতরণ
  • রামপাল ট্রাজেডি : দুই গ্রামে চিরনিদ্রায় নবদম্পতি
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৬ কোটি টাকার শাড়ি-কসমেটিকস জব্দ
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় পেট্রোল কেনাকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreজুন ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেলের পেট্রোল কেনাকে কেন্দ্র করে এক ব্যবসায়িসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আহতরা সবাই বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে রায়পুর ইউনিয়নের আরাজি সিলুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ব্যবসায়ি শামছুর রহমান (৫৫), তার দুই ছেলে রাকিবুল ইসলাম (১৭), রিংকু (২০), শামছুর রহমানের দুই ভাই আজগর আলী (৭৫), ও সাইদুর রহমান (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মোটর সাইকেলের পেট্রোল কিনতে আসে পাশের নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মঞ্জুর খাঁ’র ছেলে সুমন।

এ সময় পেট্রোলের বোতলের কিছু অংশ খালি থাকায় ভরে দিতে বলে ব্যবসায়ি শামছুর রহমানকে। ব্যবসায়ি বেশি টাকা দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত নয়টার দিকে সংঘবদ্ধভাবে মঞ্জুর খাঁ, তার ছেলে সুমন ও ইমন, মজনু খাঁ, সেন্টু খাঁ, নরু খাঁ ও টিটো খাঁসহ একদল উচ্ছৃঙ্খল লোকজন ধারালো ছুরি, লোহার রড়, দিয়ে ব্যবসায়ি শামছুর রহমানের উপর অতর্কিত হামলা চালাতে থাকে। এসময় পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে।

বাঘারপাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার

মার্চ ১৩, ২০২৬

যশোরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা ও ইফতার

মার্চ ১৩, ২০২৬

যশোরে মাদক ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.