Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে দিনমজুরের অণ্ডকোষ ছিড়ে নেয়ার চেষ্টা নারীর, ভুয়া ওসি ধরা

banglarbhoreBy banglarbhoreJune 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ছাগলের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে লতিফুল ইসলাম (৪০) নামে এক রাইসমিল শ্রমিকের অণ্ডকোষ ধরে টান দিয়ে ছিড়ে নেয়ার অভিযোগ উঠেছে লাকি খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলাইপুর গ্রামে। আহত লতিফুল কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর কালীগঞ্জ থানা পুলিশ ওই রাতেই মিন্টু হোসেন নাকে পুলিশের ভুয়া ওসি পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করেছেন।

আহত লতিফুল উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত লাকি খাতুন একই গ্রামের আব্দুল বাতেনের কন্যা। তিনি বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন।

লতিফুল ইসলামের স্ত্রী কাকলী খাতুন জানান, তার একটি ছাগল ছাড়া পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী আব্দুল বাতেনের চাতালে যায়। এ সময় চাতাল মালিকের কন্যা লাকি খাতুন ছাগলটিকে মারাত্মকভাবে আঘাত করলে চাতালের ওপরই পড়ে থাকে। এরপর কেন ছাগলটি এভাবে মারা হলো আমার স্বামী জানতে গেলে প্রথমে তাকে গালিগালাজ ও পরে মারধর করে। একপর্যায়ে আমার স্বামীর অণ্ডকোষ ধরে টান দিলে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পরে তাকে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ক্ষতস্থানে ৫ টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

আলাইপুর গ্রামের আরাফাত হোসেন জানান, লাকি খাতুন তাদের গ্রামের মেয়ে। কয়েক দফা ছাড়াছাড়ির পর কিছুদিন পূর্বে যশোরে একজনের সাথে বিয়ে করেছে। গ্রামের লোকজনের সঙ্গে গল্প করে তার বর্তমান স্বামী পুলিশের ওসি। শুধু তাই নয়, এই দাপটে সকলের সাথে অশোভন আচরণও করে। তিনি বলেন, আমি আমার পাওনা টাকা চাওয়ায় কিছুদিন আগে আমাকেও মারধর করে। মিথ্যা অভিযোগ দিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বিচার বসায়। তিনি আরও বলেন, এর আগে তাদের গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে তারিফুল ইসলামকেও মারধর করেছিল লাকি। এরপর গ্রামের নাসির উদ্দীনের ছেলে জিহাদকে মারধর করে। সর্বশেষ লাকির মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন হতদরিদ্র লতিফুল ইসলাম।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এ ব্যাপারে আহতের ভাই সাবেক ইউপি সদস্য তহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। গতরাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। ওই মহিলার স্বামী মিন্টুকে রাতেই থানায় আনা হয়েছিল।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বাড়ি যশোরের পুলিশ লাইন এলাকায়। তিনি নিজেকে একজন কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। পুলিশ লাকি খাতুনকে আটকের চেষ্টা চালাচ্ছে।

ভুয়া ওসি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.