Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় মোটরযান শ্রমিক সংস্থার সভাপতি আনিছুর সম্পাদক উজ্জল

banglarbhoreBy banglarbhoreJune 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে আনিছুর রহমান সভাপতি এবং উজ্জল হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ঘন্টা পরে ১৫ জুন সকালে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। দিনব্যাপি এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সভাপতি পদে আনিছুর রহমান ৭শ’ ১৯ ভোট বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৬শ’ ১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন ৭শ’ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিয়ার রহমান পেয়েছেন ৫শ’ ৯৮ ভোট।

এই নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আনিছুর-উজ্জল প্যানেল থেকে সভাপতি ও সম্পাদকসহ ১১ জন এবং শহিদুল-আতিয়ার প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ হারান, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক ফুরকান আলী ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল খলিল, দপ্তর সম্পাদক মিন্টু বিশ্বাস, প্রচার সম্পাদক মমিনুর রহমান, সড়ক সম্পাদক-১ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক-২ মহিউদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য পদে হাচান আলী, বাবলুর রহমান ও লিটন হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু জানান, মোট ভোটার ১ হাজার ৫শ’ ৮০। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩শ’ ৭০ জন। ফল ঘোষণায় বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, একই ব্যালট পেপারে ৩৪ জন প্রার্থীর প্রতিক এবং লোকবল কম থাকর কারণে গণনা করে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে।
নির্বাচন উপলক্ষে চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.