Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ধর্ষণের শিকার সেই শিশুটির চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

banglarbhoreBy banglarbhoreJune 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশে যে জায়গায়, যে কোন ক্রাইসিসে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটি ধর্ষণের শিকার হওয়ার খবর পান, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষেই এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যে কোন সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছি তাদের।

তিনি বলেন, দেশের এখন এক লাখের বেশি ধর্ষণ নারী নির্যাতনের মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলা দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সেই কারণে বিএনপি আইনি সেল ও চিকিৎসা সেল গঠন করেছে।’

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘চৌগাছায় যখন শিশুটি পাশবিক নির্যাতনের ঘটনার শিকার হয়, তখনই কিন্তু শিশুটিকে বিএনপির নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকেরা কাজ করছে। আইনি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে।’

আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোন শিশুর উপর না ঘটে। বুকে জড়িয়ে ধরে কোন মার যেন আর চাপা কান্না করতে না হয়। এই ধরনের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকাণ্ডে আর কেউ জড়াবে না। এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.