Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

banglarbhoreBy banglarbhoreJune 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার বড় ধরনের অভিযান চালিয়েছে পৌরসভা। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ অভিযান চলে। এ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শত শত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ।

সূত্র জানায়, প্রথমে জজ কোর্ট মোড় থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। সেখান থেকে ক্রমান্বয়ে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাতের সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পরে অভিযানকারীরা কালেক্টরেট চত্বরের সামনের ফুটপাত দখলমুক্ত করেন। বুলডোজারের সাহায্যে দোকানপাট গুঁড়িয়ে ফেলা হয়। অভিযানকারীরা এরপর দড়াটানা মোড়ে যান। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বিশেষ করে খেলাধুলার দোকান এবং রজনীগন্ধা ফুলের দোকানগুলোর আশপাশে যে বাড়তি স্থাপনা গড়ে উঠেছিল, সেগুলোও ভেঙে দেওয়া হয়।

দড়াটান অভিযান শেষে দলটি বকুলতলা এলাকায় অভিযান চালায় এবং সেখানেও ফুটপাতের দোকানগুলো অপসারণ করা হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদ বলেন, আজকের অভিযানে অন্তত ২৫০টি ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা সরানো হয়েছে। যশোর শহরকে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.