Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা সভায় এসে গ্রেফতার ইউপি চেয়ারম্যান মিন্টু 

banglarbhoreBy banglarbhoreJune 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে এসে গ্রেফতার হয়েছেন হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের পিআইও অফিস থেকে তাকে গ্রেফতার করের দাবি করা হলেও  পুলিশ বলছে, তাকে গ্রেফতার করা হয়েছে ঝিকরগাছা বাজার থেকে ।

আটক মিন্টু ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম-সাধারণ সম্পাদক।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার উপস্থিত না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর-রহমান বলেন, আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে আমরা সবাই উপজেলা পরিষদে গিয়েছিলাম। সভার আগে পিআইও অফিসে বসেছিলেন মিন্টু। কিছুক্ষণ পরই শুনি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানান, মিন্টুকে উপজেলা পরিষদ থেকে নয়, ঝিকরগাছা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ঝিকরগাছা থানায় একটি নাশকতার মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।  দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.