Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ঘুষ নেয়ার অভিযোগে এসআই বরখাস্ত

banglarbhoreBy banglarbhoreJune 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন।
জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখে উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নেয়। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলমকে দুইদিন থানায় আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় পালাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংশা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আসরাফ। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেন এসআই আশরাফ হোসেন।
এদিকে গত ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহন করে বিক্রেতা কে ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখানো হয়।
এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন।
এ ব্যাপারে চৌগাছা থানার এসআই  আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার কিছু বলার নেই। কারন পত্রিকায় লিখলে আমার কোনো লাভও নেই। আর ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই বরখাস্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.