Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৭, ২০২৫

শহীদ আজিবর রহমান শেখরের মৃত্যুবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
শহীদ আজিবর রহমান শেখরের মৃত্যুবার্ষিকী পালিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় শহীদ আজিবর রহমান শেখরের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তৎকালীন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল) সক্রিয় সদস্য এবং প্রভাবশালী ছাত্র নেতা শহীদ শেখর ছিলেন দেশের গণআন্দোলনে অগ্রণী।

দিবসটি পালনে শহীদ শেখর স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও শহীদের পরিবারের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় বেজপাড়া তালতলা কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন স্মৃতিরক্ষা কমিটির পক্ষে সদস্য সচিব হাবিবুর রহমান মোহন, হারুন অর রশিদ, জিল্লুর রহমান ভিটু, মফিজুর রহমান রুন্নু, হাসান হাফিজুর রহমান, খবির শিকদার।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষে জেলা সম্পাদক তসলিম উর রহমান,  কাজী মামুনুর রশিদ, রিনা পারভিন, শহীদের পরিবারের সদস্য বদিউজ্জামান বাদল, শহীদ আনোয়ার পাভেল, জান্নাতুল ফেরদৌস অন্তরা, জয়নাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা শহীদ শেখরের জীবন ও সংগ্রাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

১৯৭৭ সালে কারাগারে বন্দী কমরেডদের লেখা একটি কবিতা শহীদকে স্মরণ করে পাঠ করেন মফিজুর রহমান রুন্নু। শপথ বাক্য পাঠ করান হারুন অর রশিদ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান ভিটু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.