Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
  • পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
  • মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  • যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
  • যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
  • বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
  • মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কুয়েতপ্রবাসী যুবক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

banglarbhoreBy banglarbhoreJune 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নিহতের বড়ভাই মুন্না শেখ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। এরই মধ্যে এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ৫ জন হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের শেখপাড়া এলাকার শাহজাহান শেখের ছেলে হাসিবুর রহমান সাগর (২৯), একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব গাজীর ছেলে জয়নাল গাজী (৩২), শেখপাড়ার মৃত মাজেদ শেখের ছেলে জিলহজ্ব শেখ (২১), একই পাড়ার ইন্তাজ আলী শেখের ছেলে হাবিবুল্লাহ ওরফে জামিল শেখ (১৯) ও তবিবুর শেখের ছেলে অহিদুজ্জামান শেখ ওরফে চঞ্চল (২৫)। এছাড়া মামলার ২ নম্বর আসামি শেখপাড়ার জাহাঙ্গীরের ছেলে ইনামুল (২৮) পলাতক রয়েছেন।

এর আগে গত রবিবার (১৫ জুন) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাছের ঘেরের পাড় থেকে কুয়েতপ্রবাসী হাসান শেখের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান শেখ নাউলী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। তিনি কুয়েতে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

মামলার বাদী মুন্না শেখ বলেন, ‘২০১৮ সালে কুয়েতে চলে যাওয়ার পর সেখানকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত হাসান। দীর্ঘ ৭ বছর পর গত ১৫ ফেব্রুয়ারি ৬ মাসের ছুটিতে বাড়ি ফিরে বিয়ে করে সে। এরপর  উল্লেখিত আসামিদের (বন্ধু) সঙ্গে গভীর রাত পর্যন্ত নাউলী বাজারে আড্ডা দেওয়া শুরু করে। বন্ধুদের সঙ্গে আড্ডায় প্রচুর টাকা খরচ করত সে। মোটা অংকের টাকা চেয়ে না পাওয়ায় বন্ধুরা ক্ষুব্ধ হয়ে হাসানকে গলাকেটে হত্যা করেছে মর্মে এজাহারে উল্লেখ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। রবিবার রাতে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমি নিজে বাদী হয়ে সোমবার রাতে অভয়নগর থানায় এই হত্যা মামলা দায়ের করেছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যার ঘটনায় নিহতের ভাই মুন্না শেখ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইনামুল নামে একজন আসামি পলাতক রয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে।’

কুয়েতপ্রবাসী যশোরে যুবক হত্যা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

    November 27, 2026

    পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের

    November 27, 2026

    মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.