Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুন ১৮, ২০২৫

যশোর থেকে ইয়েস কার্ড পেল চার জেলার ৫৯ সাঁতারু

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর থেকে ইয়েস কার্ড পেল চার জেলার ৫৯ সাঁতারু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় যশোর থেকে ইয়েস কার্ড পেয়েছে চার জেলার ৫৯জন ক্ষুদে সাঁতারু। এর মধ্যে ৪৩ জন বালক ও ১৬ জন বালিকা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার দুই শতাধিক সাঁতারুর মধ্য থেকে তাদের বাছাই করা হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। এই কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস বলে জানান আয়োজক সংশ্লিষ্টরা।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ সাঁতারুদের ইয়েস কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘সাঁতার শুধু একটি খেলা নয়। জীবন বাঁচানোর কৌশলও। আমাদের প্রতিবছর যে পরিমাণ পানিতে ডুবে শিশু মারা যায়; তার একটাই কারণ সাঁতার না জানা। তৃণমূল পর্যায়ে এই ধরণের আয়োজনের মধ্যে দিয়ে মেধাবি সাঁতারু উঠে আসবে। আমি প্রতাশ্যা করি, আজকে যারা বিজয়ী হলো, তারা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে নিজ নিজ জেলার সুনাম বয়ে আনবে।

উপস্থিত ছিলেন নৌ বাহিনীর লে. কমান্ডার ফাহিম আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য মাহাবুবুর রহমান, নাজিম উদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের যশোর শাখার ম্যানেজার মোস্তফা মাহমুদ প্রমুখ।

আয়োজকরা জানিয়েছে, দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক ৮ টি বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হচ্ছে। যেখানে প্রায় ৬শ’ উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.