Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ক্যান্সারের সাথে যুদ্ধ করা হকার নূর ইসলাম বিত্তবানদের সহায়তা চান

banglarbhoreBy banglarbhoreJune 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কিছুদিন আগেও যার দিন শুরু হতো শহরের ঘরে ঘরে সংবাদপত্র পৌঁছে দেয়ার মধ্য দিয়ে। কাক ডাকা ভোরে বেরিয়ে পড়তেন ঘর থেকে। সাইকেলে বান্ডিল বান্ডিল পত্রিকা সাজিয়ে ছুটতেন বাড়ি বাড়ি। রোদ, বৃষ্টি ঝড়, শত দুর্যোগেও কাজ করেছেন নিরন্তর। দুই দশকেরও বেশি সময় ধরে কেটেছে এমনিভাবে, থামেননি একটিবারের জন্যও। কিন্তু জীবন চলার পথ যে সবসময় সমান্তরাল নয়, বন্ধুর সে পথ তাই থমকে গেছে।

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পত্রিকা হকার নূর ইসলাম। প্রতিনিয়ত ছুটে চলা এ রানার এখন হাসপাতালের বিছানায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন। যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য নূর ইসলাম ২৩ বছর ধরে শহর ও শহরতলী ও বাজার গ্রামে সংবাদপত্র পৌঁছে দেয়ার কাজটি করে আসছেন নিষ্ঠার সাথে।

ক্যান্সার আক্রান্ত নূর ইসলাম বর্তমানে ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার কেমোথেরাপি চলছে।

ভিনদেশের হাসপাতালে শুয়ে শুয়ে নূর ইসলাম দিন গুণছেন আবারো কাজে ফেরার। ছোট্ট এ জীবনে কর্মই যে সব। আবারো ছুটে চলা জীবনে কর্মচঞ্চল ক্ষণে ফেরার আকুতি অন্তর জুড়ে। স্রষ্টার কাছে বেঁচে থাকার আকুতি নিয়ে কাটছে তার একেকটি দিন। ক্যান্সারের মতো রোগের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নিতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব তার পরিবার। পিতা-মাতা, স্ত্রী-সন্তান সন্তুতি নিয়ে বিশাল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নূর ইসলাম। তার অসুস্থতায় খেয়ে না খেয়ে মানবেতর দিনাতিপাত করছেন পরিবারের সদস্যরা। সমাজের বিত্তবানরা একটু সহায় হলে নূর ইসলাম ফিরে পেতে পারেন তার জীবন।

অসহায় অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে এ সমাজের সেবায় নিয়োজিত একটি পরিবার। সমাজের বিত্তবানদের কাছে তাই নূর ইসলামের পরিবার সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। বিত্তবানদের একটু সাহায্যে বদলে যেতে পারে একটি পরিবারের ভাগ্য। নূর ইসলামকে সাহায্য পাঠাবার ঠিকানা-সোনালী ব্যাংক বারীনগর শাখা একাউন্ট নম্বর-২৩০৪৪০১০১৫৪৩৩ এবং বিকাশ নম্বর-০১৯০৭৫২৫৬৯২।

হকার নূর ইসলাম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.