Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ১২ ঘন্টায় করোনায় দু জনের মৃত্যু

কিট না থাকায় পরীক্ষা বন্ধ
banglarbhoreBy banglarbhoreJune 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে৷ তারা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) ও মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন সন্দেহভজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন ও রাত ১২ টার দিকে ইউসুফ হোসেন মারা যান৷ মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগে ইউসুফের করোনা শণাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে শিফট করা হয়েছিলো৷
উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরিক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউর দায়িত্বে থাকা ডাক্তার তাকে ওভারফোনে করোনা পজিটিভে এক রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন পারুল (৬৮) নামে একজন মারা যান। তিনিও করোনা আক্রান্ত ছিলেন।
#কিটের অভাবে কোভিড পরীক্ষা বন্ধ: এদিকে কিটের অভাবে যশোরে কোভিড পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন একমাত্র ভরসা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে কিট সরবরাহের জন্য বলা হয়েছে। সেটা পাওয়া গেলে তারা ল্যাবে কোভিড পরীক্ষা শুরু করতে পারবেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, করোনা পরীক্ষার কিছু কিট রয়েছে কিন্তু সেগুলো মেয়াদোত্তীর্ণ। কিটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে দুই হাজার কিট হাতে পাওয়া যেতে পারে। সরকারিভাবে যবিপ্রবি’র আরটিপিসিআর ল্যাবে ২০২৩ সালের ২১ জুলাই পর্যন্ত যশোরসহ এ অঞ্চলের সাত জেলার ১ লাখ ৬ হাজার ৩২৬টি কোভিড নমুনা টেস্ট করা হয়। এর মধ্যে ২২ হাজার ৭৯৯টি পজিটিভ ছিল।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.