Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর রুটে সকাল-সন্ধ্যায় ট্রেন চালুর দাবি

যশোর রেলস্টেশন পরিদর্শনে রেলের ডিজি
banglarbhoreBy banglarbhoreJune 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর রুটে সকাল ও সন্ধ্যায় ট্রেন সেবা চালুসহ ৬ দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। শনিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন যশোর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এলে তার কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি আশ্বাস দেন নতুন কোচ পাওয়া সাপেক্ষে দাবি বিবেচনা করা হবে। এছাড়াও যশোর চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেয়া হয়।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ৬ দফা দাবি হলো- দ্রুত সময়ের মধ্যে ভোরবেলা ঢাকায় যাওয়ার ও সন্ধ্যায় বাড়ি ফেরার ট্রেনের সময়সূচিসহ নতুন ট্রেন দিতে হবে। পদ্মাসেতু রেলপ্রকল্পের বেনাপোল ঢাকা ও দর্শনা সীমান্ত ঢাকা রুটে দুটি করে ট্রেন, যমুনা দিয়ে চিত্রা ট্রেনটির রুট ঠিক রাখাসহ ঢাকার সাথে যোগাযোগের মোট পাঁচটি ট্রেন দিতে হবে। আন্তঃনগর ট্রেনে সুলভ বগী (সাধারণ বগী) নিম্ন আয়ের মানুষের জন্য যুক্ত করতে হবে। ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে কম রাখতে হবে। দর্শন-খুলনা রেলপথ ডাবল করতে হবে।

সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতু রেল প্রকল্প শুরুর সময় বৃহত্তর যশোরবাসীসহ এ অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছিলাম। সকালে ঢাকায় পৌঁছে দিনের কাজ দিনেই সেরে রাতে বাড়ি ফিরবো। ৬ মাসের অধিককাল প্রকল্পের উদ্বোধন হলেও আমাদের স্বপ্ন অধরাই রয়ে গেছে। দীর্ঘদিন ধরে দাবির স্বপক্ষে আমরা দেনদরবার, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, রেলসচিব, মহাপরিচালকের সাথে সাক্ষাৎ, রেল অবরোধ, কালো পতাকা প্রদর্শন করেছি। দাবি বাস্তবায়ন হয়নি। আজ ফের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির কাওসার আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সদস্য জিল্লুর রহমান ভিটু, হারুন অর রশিদ, তসলিম-উর রহমান, অ্যাড. আমিনুর রহমান হিরু, খন্দকার আজিজুল হক মনি, ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, হাবিবুর রহমান মিলন প্রমুখ।

এদিকে, একই দিনে যশোর রেলস্টেশন পরিদর্শনে আসা রেলের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর চেম্বার অব কর্মাস। স্মারকলিপিতে যশোরের বসুন্দিয়ায় অভ্যন্তরীণ কন্টিনার ডিপো তৈরি, বেনাপোল বন্দরে রেলের কন্টিনার লোড-আনলোড সুবিধা চালুসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.