Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের হলদে পাখির ৬ সদস্য পেল ‘নীলকমল অ্যাওয়ার্ড’

banglarbhoreBy banglarbhoreJune 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দেশের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রমের ১৭ শিক্ষার্থীকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দিয়েছে বাংলাদেশ গার্ল গাইডস। এর মধ্যে ছয়জনই যশোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে ছয়জন রাজধানী অঞ্চলের, ছয়জন খুলনা অঞ্চলের, একজন ময়মনসিংহ অঞ্চলের ও চারজন রাজশাহী অঞ্চলের।

খুলনা অঞ্চল থেকে অ্যাওয়ার্ড বিজয়ীরা হলো, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিম মাহবুব, যশোর কালেক্টরেট স্কুলের অঙ্কনা পাল, মিনহা রহমান সুপ্ত ও জুনাইনা আক্তার এবং মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয়ের শাইলা আক্তার বৃষ্টি ও পিহু মাহমুদ।

রাজধানী অঞ্চল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে-রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সানায়াহ্ আলম, মধুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদিজা আক্তার, বিহঙ্গ মুক্ত ঝাঁক’এর নুসাইবা নুজহাত, মডেল একাডেমির ফাবিহা আনবার, হুমাইরা রহমান আমিরা ও মুনতাহা মানহা, রাজশাহী অঞ্চলের ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের রাইসা ইসলাম, মোসা. সুমাইয়া বিশ্বাস, মুনতাহা স্বর্ণ ও ফারিহা জান্নাত তোয়া, ময়মনসিংহ অঞ্চলের ৭১নং সোলায়মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূর-ই-মোহাম্মদ।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য দেন হলদে পাখি কমিশনার বেলা রানী সরকার। তিনি বলেন, ছয় থেকে ১০ বছর বয়সী হলদে পাখিরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা পাখির মতো উড়ে উড়ে ভালো কাজের মাধ্যমে দেশ গড়ায় অংশ নেবে।

অতিথির বক্তব্যে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ বলেন, পড়ালেখার পাশাপাশি হলদে পাখিদের কার্যক্রমে অংশ নিয়ে যারা আজ অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের অভিনন্দন জানাই। আমরা আশা করি, আগামীতে আরও অনেকের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দিতে পারব। এ সময় আরও উপস্থিত ছিলেন গার্ল গাইডসের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস।

উপস্থিত ছিলেন গাইডার, হলদে পাখির সদস্য, অভিভাবক ছাড়াও কার্যনির্বাহীর সদস্য ও জেলা পর্যায়ের কমিশনাররা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.