Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে নিখোঁজের ১৮ ঘন্টা পর ঘেরে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreজুন ২৩, ২০২৫No Comments১০ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে নিখোঁজের ১৮ ঘন্টা পর ঘেরে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে নিখোঁজের ১৮ ঘন্টা পর ওমর আলী (৫৮) নামে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার ওয়েল মিলের পেছনে তার নিজের মাছের ঘের থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওমর আলী চেঙ্গুটিয়া গ্রামের বুড়োর দোকান সংলগ্ন মৃত মোসলেম গাজীর ছেলে। তবে তিনি মৃগী রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওমর আলীর স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘রোববার বিকেলে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়। সোমবার সকালে নিজেদের মাছের ঘেরে গিয়ে দেখা যায় তার মরদেহ পানিতে ভেসে রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

তিনি আরো বলেন, ‘আমার স্বামী একজন মৃগী রোগী ছিলেন। এছাড়া তিনবার স্ট্রোক করেছিল। যে কারণে তার ব্রেনে সমস্যা সৃষ্টি হয়। ময়নাতদন্ত না করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। কারণ মৃত্যু নিয়ে আমাদের কোন অভিযোগ নেই।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তি একজন মৃগী রোগী ছিলেন বলে জানতে পেরেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.