Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৪, ২০২৫

প্রেমের টানে গৃহত্যাগের অভিযোগ!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
প্রেমের টানে গৃহত্যাগের অভিযোগ!
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা থেকে স্বামীর সঙ্গে রওনা হয়ে বেনাপোল বাজারে  গিয়ে  নিখোঁজ হয়েছেন রোজিনা বেগম (২৭) নামের এক গৃহবধূ। ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক ও পরিকল্পিত প্ররোচনার অভিযোগ তুলেছে তার পরিবার।

নিখোঁজ রোজিনা ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি শার্শা উপজেলার শাখারীপোতা গ্রামে। পারিবারিক কলহের জেরে গত সোমবার (২৩ জুন) সকালে স্বামী ইমামুল হোসেন তাকে বাবার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বাসা থেকে বের হন।

অভিযোগ রয়েছে, বেনাপোল পৌঁছে স্ত্রীকে রেখে চলে আসেন ইমামুল। এরপর থেকে পরিবার আত্মীয়-স্বজন, হাসপাতাল ও থানায় খোঁজ করেও তার কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় রোজিনার বড় বোন শিল্পী খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি দাবি করেন, রোজিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার শামীম গাজী (২৯) ও নরসিংদীর আলী হোসেন (৩৭) নামের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রোজিনাকে নানা প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে নেয়। ২৩ জুন সকাল ১০টার দিকে তিনি তার এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোজিনার মোবাইল ফোনে অভিযুক্তদের একাধিকবার যোগাযোগের প্রমাণ মিলেছে।
রোজিনার স্বামী ইমামুল হোসেন বলেন, “আমি তাকে বেনাপোলে নামিয়ে দিয়ে চলে এসেছি। এরপর সে কোথায় গেছে, তা জানি না।”

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.