Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় যৌতুক দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJune 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর ভাই রিজু শেখ (৩৫) সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর বোন মীম খাতুন (২৩) প্রায় ৫ বছর আগে শামীম শেখের (৩২) সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই শামীম শেখ ও তার পরিবার যৌতুকের দাবিতে মীম খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

নির্যাতনের মাত্রা কমাতে গত ৬ মাস আগে শামীম শেখকে একটি ইজিবাইক কেনার জন্য ১ লাখ টাকা এবং ঘটনার কিছুদিন আগে আরও ৭ হাজার টাকা দেয়া হয়। এরপরও ২৫ জুন  দুপুর আনুমানিক ২টার দিকে শামীম শেখ পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। মীম খাতুন তা দিতে অপারগতা প্রকাশ করলে শামীম তাকে বেধড়ক মারধর করে এবং ঘরের টয়লেটে আটকে রাখে।

পরবর্তীতে স্থানীয়রা মীমের গোঙানির শব্দ শুনে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামীম শেখ ছাড়াও তার মা ফাতু বেগম, আত্মীয় উজ্জ্বল পালোয়ান, মিঠু শেখ ও পারভীন বেগমকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.