Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
  • ৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • স্বাধীনতা দিবসে মলিন বিজয় স্তম্ভে শ্রদ্ধা : ক্ষুব্ধ যশোরবাসী
  • যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন
  • ওরিয়েন্ট সুপার শপ যশোরের ঈদ কুপনের ড্র অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর থেকে তিন সন্ত্রাসীকে আটক ঢাকা ডিবির

banglarbhoreBy banglarbhoreজুন ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দোতলা বাড়িতে শুক্রবার গভীর রাতে ঢাকা ডিবি ও যশোর পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল।

আটকরা হলেন, বাড়ির মালিক নজরুল ইসলামের জামাই ‘বোমা রিপন’ এবং তার দুই সহযোগী বাপ্পি ও কামরুল।

যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালিত হয়। ঢাকা থেকে আসা স্পেশাল ডিবি টিম এ অভিযান তত্ত্বাবধান করে। অভিযানের পর আটক তিনজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ১৮ জুন গভীর রাতে ঢাকার পল্টনে ডিবি পুলিশের একটি দল একটি প্রাইভেটকার থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে ডিবির এএসআই আতিক হাসান এবং কনস্টেবল সুজন আহত হন। পরে তদন্তে জানা যায়, গুলির ঘটনায় অভিযুক্তরা আশ্রয় নিয়েছেন যশোরের নজরুল ইসলামের বাড়িতে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ অভিযান চালায় এবং আটক করে। অভিযানের আগে রাত দুইটার সময় প্রথমে পুলিশ ঘোপ নওয়াপাড়া রোডে নাইটগার্ডদের হেফাজতে নিয়ে জিজ্ঞাবাদ করে। পরে নজরুল ইসলামের বাড়ি ঘোরাও করে প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে নজরুল ইসলামের জামাই খড়কির বোমা রিপনসহ তার দুই সহযোগিকে আটক করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি

মার্চ ২৭, ২০২৬

যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির

মার্চ ২৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.