Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১, ২০২৫

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন
Share
Facebook Twitter LinkedIn

যবিপ্রবি সংবাদদাতা

র‌্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান। আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি ওয়াশিম আকরাম, শিক্ষক প্রতিনিধি ড. ওমর ফারুক, ড. অভিনু কিবরিয়া ইসলাম, ড. আব্দুল হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যবিপ্রবিতে ৩৬ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.