Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহি সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামান লিটু, মমিনুর রহমান, মুনসুর রহমান প্রমুখ। এসময় সেখানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মানবন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু আকাক্সিক্ষত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন,‘‘ সাংবাদিকদের দীর্ঘদিনের আকাঙ্খা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য ভোট। এ লক্ষ্যে ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলমান। এছাড়া সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত একটি গঠণতান্ত্রিক অধিকার।

কিন্তু প্রেসক্লাবের কতিপয় সদস্য গঠণতন্ত্রের ধার না ধেরে একটি মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত অঘোষিতভাবে বন্ধ করেছে। সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশের আগেই রাস্তায় লাঠি, রড, হাতুড়িসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হায়েনার মতো ঝাপিয়ে পড়ে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বেলাল হোসেন,সাধারণ সদস্য আমিনুর রহমান, ইদ্রিস আলীসহ ২০ জনেরও বেশি সাংবাদিক গুরুতর আহত হন। বিকেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সামগ্রিক প্রেক্ষিতে জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। এ প্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সকল আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে ১৮ জনকে জ্ঞাত ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা-নং-১।

এ ঘটনায় পুলিশ চিহিৃত ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের সাব্বির হোসেনকে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.