Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাদী হত্যা মামলা ট্যাটু সুমন ও মেহেদীর রিমান্ড মঞ্জুর

banglarbhoreBy banglarbhoreজুলাই ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের মুজিব সড়ক এলাকার ব্যবসায়ী মীর সাদি হত্যা মামলার আসামি সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

সন্ত্রাসী ট্যাটু সুমন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলাম বাবু ওরফে কানা বাবুর ছেলে ও মেহেদী হাসান শংকরপুর মহিলা মাদ্রসার এলাকার মোহাম্মদ আলী ওরফে আলী হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ রাতে নিজ বাড়ির উঠানে ব্যবসায়ী মীর সাদিকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের নাম উল্লেখসহ অপরিচিত ৫/৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার আসামি ট্যাটু সুমন ও মেহেদী হাসান আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ মমিনুল হক কারাগারে আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। মঙ্গলবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাটু সুমন ও মেহেদী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক

মার্চ ১২, ২০২৬

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.