Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
  • পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
  • মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  • যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
  • যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
  • বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
  • মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল

banglarbhoreBy banglarbhoreJuly 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের প্রাচ্যসংঘ ওবায়দুল বারী অডিটোরিয়ামে এই ষান্মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। অধ্যাপক গোলাম রসুল বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে বাংলাদেশে জামায়াত ইসলাম এর বিকল্প নেই। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া রাষ্ট্রে  ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে না। তাই  ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আগামী  জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চায়।

তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন গত ১৭ বছর এই বাংলার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের নির্মম দখলদারিত্বের বিরুদ্ধে ২৪ জুলাইয়ের ছাত্র অভ্যুত্থান এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল।

তিনি আরও বলেন, নিরপেক্ষ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। প্রতিটি রুকনকে নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে বাংলার মানুষের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা  প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউছুল আজম,  সৈয়দ শামসুল ইসলাম রেজওয়ান হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেনসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যাপক গোলাম রসুল ইনসাফ জনগণের জাতীয় নির্বাচনে জামায়াত ন্যায় প্রতিষ্ঠিত সমর্থন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

    November 27, 2026

    পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের

    November 27, 2026

    মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.