Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৫

শহীদ মোস্তফার পরিবারের পাশে ইমাম পরিষদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
শহীদ মোস্তফার পরিবারের পাশে ইমাম পরিষদ
Share
Facebook Twitter LinkedIn

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা মোস্তফার পাশে দাঁড়িয়ছেন যশোর জেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ।

রোববার ভোরে নেতৃবৃন্দ শহিদ মোস্তফার বাড়িতে যান এবং তার পরিবারের হাতে খাদ্য, প্রয়োজনীয় সামগ্রিসহ নগদ অর্থ তুলে দেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ও সার্বিক খোঁজ-খবর নিয়ে তাদেরকে জরুরি পরামর্শ দেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ মাওলানা মোস্তফা দ্বীনের কাজে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তার বড় সফলতা হলো, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার পথেই শাহাদাত বরণের মাধ্যমে তার দুনিয়ায় সফর শেষ করেছেন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আহমাদ আলী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি আব্দুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮  জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা মাওলানা মোস্তফা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.