Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২১, ২০২৫

যশোরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মহাসড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে জেলা প্রশাসন যশোর ও বিআরটিএ যৌথ অভিযান পরিচালনা করেছে।

আজ সোমবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত যশোর-বেনাপোল, যশোর ঝিনাইদহ মহাসড়কে এই অভিযান পরিচালন করা হয়। অভিযানকালে আন্তঃজেলা বাস, ট্রাকসহ বিভিন্ন দূরপাল্লার গাড়ির ফিটনেস, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়।

অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায়  সাত যানবাহনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। এছাড়া যানবাহনে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে বিভিন্ন যানবাহন চালকদের সতর্কও করে ছেড়ে দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশীন লুবানা। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেজওয়ান সরদার, মাকামে মাহমুদা মীম ও বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক তারিখ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

বিআরটিএ যশোরের মোটরযান পরিদর্শক তারিখ হাসান বলেন, ‘সড়কে দুর্ঘটনা এড়াতে, সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহনকে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.